শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বোকা নদীর সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে একটি খালি ডাম্প ট্রাক। রোববার (৯ আগস্ট) ভোরে দুর্ঘটনাটি ঘটলেও দুপুে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রাকটি একই অবস্থায় সেখানে ঝুলে আছে। তবে সেতুতে পর্যাপ্ত জায়গা থাকায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে খালি ট্রাকটি সুনামগঞ্জ থেকে সিলেটের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে সেতুর বাঁ পাশ থেকে ডান পাশে গিয়ে রেলিং ভেঙে ফেলে। এ সময় ট্রাকটির অর্ধেক অংশ সেতুর বাইরে ও অর্ধেক অংশ ওপরের স্থায়ী কাঠামোর সঙ্গে আটকে যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

জাউয়াবাজারের নিকটবর্তী লক্ষণসোম গ্রামের বাসিন্দা দ্বীন মোহাম্মদ সাদিক বলেন, সকালে বাজারে এসে দেখি সেতুর ওপর ডাম্প ট্রাকটি বিপজ্জনকভাবে ঝুলে রয়েছে। এটি খালি ছিল বলেই আটকে আছে, বোঝাই থাকলে সোজাসুজি নদীতে পড়ে যেত।

জয়কলস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোতালেব জানান, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই চালক পলাতক রয়েছেন। তবে সেতুর ওপর ফাঁকা জায়গা থাকায় যান চলাচলে কোনো বিঘ্ন ঘটছে না। ঝুলে থাকা ট্রাকটি উদ্ধারে ক্রেন আনা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain