শিরোনাম :
সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রে ফের চালু হচ্ছে ডিভি লটারি সিলেটে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমী-বিদায় নেবেন দেবীদুর্গা সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন

ফল প্রকাশের আগেরদিন মৃত্যু, সেই রেজা এসএসসিতে পেয়েছে ৪.১১

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে সোমবার। ফল প্রকাশের এক দিন আগে রোববার হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যায় হবিগঞ্জের বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের কাজী রেজা (১৬)। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৪.১১ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে কাজী রেজা।

ফলাফলে দেখা যায়, বাহুবল উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সে ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়। তবে নিজের সেই কাঙ্ক্ষিত ফলাফল আর জানা হলো না তার। ফল প্রকাশের এক দিন আগে সে মারা যায়।

কাজী রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজীবাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর উপজেলার মিরপুর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়ে রেজা। পরে তার মৃত্যু হয়। সন্ধ্যায় তার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

রেজার ফলাফল জানার পর প্রিয় সন্তানকে হারানোর বেদনা আরও তীব্র হয়ে ওঠে। আনন্দের মুহূর্তটি পরিণত হয় গভীর শোকে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত বাবা-মা ও স্বজনেরা।

কাজী রেজার বিদ্যালয়ের পরিচালক এম শামসুদ্দিন বলেন, মেধাবী ছাত্র ছিল কাজী রেজা। তার আকস্মিক মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain