শিরোনাম :
মাথিউড়া চা বাগানে গাছে ঝুলছিল যুবক-যুবতীর মরদেহ সিলেটে ট্রিপল মার্ডার, বাবুল চার দিনের রিমাণ্ড সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ ট্রিপল মার্ডার: রায়নগরের সেই বাসায় বাণিজ্যমন্ত্রী, প্রকৃত খুনিদের চিহ্নিতের নির্দেশ চা শ্রমিকদের ৮ দফা দাবি বিশেষ তদন্ত টিম গঠনের কথা জানালেন শ্রমমন্ত্রী জাফলংয়ে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালি ও জশনে জুলুস গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ শাহজালাল মাজারে এবার প্রায় ৭১ লাখ টাকাসহ মিলল আরও ১৯ দেশের মুদ্রা, বিপুল সোনা-রুপা সিলেটে পাঁচ বছরে এক কোটি ২৫ লাখের বেশি গাছ লাগানো হবে: বাণিজ্যমন্ত্রী স্কলার্সহোম টিলাগড় ক্যাম্পাসে ‘বর্ষা উৎসব ২০২৬’ উদযাপিত

সিলেটে বিজিবির বিশেষ অভিযানে আড়াই কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৫ ও ১৬ আগস্ট দুই দিনব্যাপী সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর একটি বিশেষ অপারেশন দল এবং অধীনস্থ বিওপির সদস্যরা সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ জিরা, চা পাতা, ফুচকা, শাড়ি, কম্বল, মদ ও বিভিন্ন ধরনের কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ ১৬ আগষ্ট সকাল ১১ টা সময় প্রেস ব্রিফিং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হক, বিজিওএম জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে। জব্দকৃত মালামালের বিষয়ে সরকারি বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain