শিরোনাম :
হবিগঞ্জে টমটমের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত জাফলংয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুস বড়লেখায় সাংবাদিক নজরুল ইসলামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ। বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কাছে গণদাবী ফোরামের স্মারকলিপি প্রদান সাতক্ষীরায় বাসের ধাক্কায় প্রাণ গেল পথচারীর শেখ হাসিনাসহ বিদেশে থাকা অভিযুক্তদের ফেরত চায় সরকার: তথ্যমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যানশূন্য, নাগরিক সেবা ব্যাহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানশূন্য হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। জন্মনিবন্ধন, নাগরিকত্ব সনদসহ জরুরি বিভিন্ন সেবা না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের ১৭ হাজার ৬১৮ জন ভোটার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট হৃদরোগে আক্রান্ত হয়ে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিম উদ্দিনের আকস্মিক মৃত্যু হয়। এরপর থেকেই পরিষদের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। নিয়ম অনুযায়ী প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে দায়িত্ব হস্তান্তরের কথা থাকলেও ইউপি সদস্যদের অভ্যন্তরীণ বিরোধের কারণে তা এখনো হয়নি।

২০২২ সালের নির্বাচনে গোলাম কিবরিয়া হেলাল চেয়ারম্যান নির্বাচিত হন। পরে পরিষদের সদস্যদের সর্বসম্মতিতে আলিম উদ্দিনকে ১ম, ফারুক আহমদ বাবুলকে ২য় এবং প্রবাসী রাণীকে ৩য় প্যানেল চেয়ারম্যান করা হয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর চেয়ারম্যান অনুপস্থিত থাকায় আলিম উদ্দিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে হেলালকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলে মৃত্যুর আগ পর্যন্ত তিনিই দায়িত্বে ছিলেন।

স্থানীয় বাসিন্দা রিয়াজুল ইসলাম বলেন, চেয়ারম্যান না থাকায় জরুরি কাগজপত্র ও সনদের কাজ করা যাচ্ছে না। প্রতিদিন পরিষদে এসে সাধারণ মানুষকে ফিরে যেতে হচ্ছে।

ইউপি প্রশাসনিক কর্মকর্তা মুজিবুর রহমান জানান, চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বাক্ষর ও অনুমোদন ছাড়া গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাজ এবং সরকারি অনুদান বিতরণ আটকে আছে।

২য় প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ বাবুল বলেন, ১ম প্যানেল চেয়ারম্যানের মৃত্যুর পর নিয়ম অনুযায়ী ২য় প্যানেল চেয়ারম্যান হিসেবে তাকেই দায়িত্ব দেওয়ার কথা। তবে এখনো দায়িত্ব দেওয়া হয়নি। জনগণের ভোগান্তি দূর করতে দ্রুত দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তিনি।

অন্যদিকে ইউপি সদস্য মাসুক আহমদ বর্তমান প্যানেল বাতিল করে নতুন প্যানেল গঠনের দাবি জানিয়েছেন। এ দাবিতে পরিষদের সাত সদস্যের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের পরিস্থিতি সম্পর্কে প্রশাসন অবগত রয়েছে। সরকারি বিধিমালা অনুযায়ী দ্রুত দায়িত্ব হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক সেবা সচল রাখাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

সংশ্লিষ্টরা বলছেন, প্যানেল চেয়ারম্যান নিয়ে বিরোধের দ্রুত নিষ্পত্তি করে আইনানুগভাবে দায়িত্ব হস্তান্তর করা না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain