শিরোনাম :
একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

ওয়ার্কার্স পার্টি সিলেটের তালা হাতে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের দাম কমানো ও পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার দাবীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিলেট জেলা কমিটির উদ্যোগে গতকাল ১৬ মার্চ বুধবার বিকাল ৪টায় নগরীর পৌর বিপণীস্থ ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা কার্যালয়ের সামনে হতে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির সভাপতি কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইন্দ্রাণী সেন সম্পার পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ বক্তব্য রাখেন জেলার সম্পাদক মন্ডলীর সদস্য দীনবন্ধু পাল, হিমাংশু মিত্র, জেলা সদস্য অজিত দেবনাথ, মুহিতোষ চৌধুরী প্রসাদ, আলমগীর হোসেন রুমেল, জেলা ছাত্রমৈত্রীর সভাপতি ও কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক সালেহ আহমদ, শ্রমিকনেতা কাজী আলফাজ হোসেন, মাহিন উদ্দিন মঈন, জামাল হোসেন, নারী নেত্রী আখলিমা আক্তার ও তাসলিমা বেগম, বিজয় করিম, মিলন উরাও, শহীদ উদ্দিন, গোপাল উরাও প্রমুখ। এছাড়াও বিক্ষোভ মিছিল-সমাবেশে পার্টির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে কমরেড সিকান্দার আলী বলেন, প্রতিনিয়ত দ্রব্যমূল্য বৃদ্ধিতে অসহায় হয়ে পড়েছে মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের বিশেষ কোনো উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। করোনায় সাধারণ মানুষ দিশেহারা। তার মধ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলেছে। নি¤œবিত্ত ও মধ্যবিত্ত মানুষ বড় অসহায় হয়ে পড়েছে।
তিনি আরো বলেন, কৃষক যে মূল্যে পণ্য বিক্রি করছে, তা বড় শহরগুলোয় এসে কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে। এর জন্য মধ্যস্বত্বভোগী ও বাজার সিন্ডিকেটকারীরা দায়ী। কিন্তু এগুলো নিয়ন্ত্রণে সরকারের জোরালো কোনো ভূমিকা নেই। ভোজ্য তেল, ডাল, চাউল, সিলিন্ডার গ্যাস সহ নিত্যপ্রয়োজন্য দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে মানুষের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে, যা সরকার বুঝতে পারছে না। তিনি বলেন, অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। যার যতটুকু খাওয়া দরকার, তা সে প্রতিদিন খেতে পারছে না। এতে অনেক মানুষ পুষ্টিহীনতায় ভুগছেন, অনেকে ভুগবেন। তিনি অনতিবিলম্বে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। বিজ্ঞপ্তি

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain