শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি সিলেট স্বেচ্ছাসেবক দলের সাথে মহানগর বিএনপি মতবিনিময় সিলেট সীমান্তে ১ কোটি ৮৬ লাখ টাকার চোরাচালান পণ্য আটক ১৫ একর সরকারি জমিতে আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেয়া হবে : সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু সিলেটে ট্রিপল মার্ডার: স্বরাষ্ট্রমন্ত্রীর ‘নির্দেশে’ মামলা যাচ্ছে পিবিআইতে!

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, রোগী ও স্বজনদের হয়রানি এবং চিকিৎসাসেবা গ্রহণে নানা বিড়ম্বনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতি, জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ, সিলেট ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদ ও চা শ্রমিক ইউনিয়ন মালিনীছড়ার যৌথ উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জাগ্রত নারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ-এর সভাপতি কাপ্তান মিয়ার সভাপতিত্বে এতে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মাওলানা লোকমান আহমদসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সিলেট বিভাগের সবচেয়ে বড় সরকারি এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে সিলেট ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন। তবে দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে রোগী ও তাদের স্বজনদের অনিয়ম, দুর্ভোগ, হয়রানি ও নানা বিড়ম্বনার শিকার হওয়ার অভিযোগ রয়েছে।

বক্তারা অভিযোগ করেন, হাসপাতালে প্রবেশের পর থেকেই রোগী ও স্বজনদের বিভিন্ন ধাপে হয়রানির মুখে পড়তে হয়। বিশেষ করে জরুরি বিভাগে রোগী নেওয়া, নিবন্ধন, ভর্তি, ওয়ার্ডে স্থানান্তর, পরীক্ষা-নিরীক্ষা এবং লিফট ব্যবহারের ক্ষেত্রে নানা জটিলতা রয়েছে। এসব কারণে গুরুতর অসুস্থ রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি আরও বেড়ে যায়।

তারা আরও বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের ব্যবস্থাপনা ও অবকাঠামোগত নানা সমস্যার কারণে রোগীদের দুর্ভোগ বাড়ছে। রোগী পরিবহনে পর্যাপ্ত ট্রলি না থাকা, লিফট সংকট, জরুরি বিভাগে যাতায়াতের জটিলতা এবং বিভিন্ন প্রশাসনিক প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সমাবেশ থেকে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোনো রোগী বা তার স্বজন যাতে হয়রানি, অবহেলা কিংবা অনিয়মের শিকার না হন, তা নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে হাসপাতালের প্রতিটি স্তরে রোগীবান্ধব পরিবেশ তৈরি এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান বক্তারা।

বিক্ষোভ সমাবেশ থেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি বন্ধ, রোগী ও স্বজনদের হয়রানি নিরসন, জরুরি বিভাগে সেবার পরিবেশ উন্নত করা, পর্যাপ্ত ট্রলি ও লিফটের ব্যবস্থা এবং রোগীদের নির্বিঘ্নে পরীক্ষা-নিরীক্ষা ও ওয়ার্ডে স্থানান্তর নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, চিকিৎসকদের আন্তরিকতা ও দক্ষতার কারণে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এখনও বৃহত্তর সিলেটসহ উত্তর-পূর্বাঞ্চলের মানুষের আস্থার জায়গা। তাই এই প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীদের দুর্ভোগ ও হয়রানি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ও কার্যকর উদ্যোগ নিতে হবে।

এ সময় সমাবেশে বক্তারা সিলেটে বিদ্যুৎ ও গ্যাসের সংকট, ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচলে বাধা, চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি, হকারদের পুনর্বাসন এবং নগরীর রাস্তাঘাটের বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain