শিরোনাম :
রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী তীব্র লোডশেডিংয়ের প্রভাব চা শিল্পে, উৎপাদনে ভাটা রক্তের সংকটে প্রসূতির পাশে ইউএনও, নিজেই দিলেন রক্ত গোয়াইনঘাটে মানবিকতার দৃষ্টান্ত গভীর রাতে জাফলংয়ে অভিযান, ১০ নৌকা ধ্বংস ও বালু জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার

রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: রাষ্ট্রপতির আগমন ঘিরে নতুন সাজে সেজে উঠছে সিলেট নগরী। গুরুত্বপূর্ণ সড়ক, সড়কের ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউস ও মাজার এলাকাসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। কোথাও দেওয়া হচ্ছে নতুন রং, কোথাও চলছে ধোয়া-মোছা ও মেরামতের কাজ। রাষ্ট্রপতির সফর সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন সিটি করর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর সিলেটে এটি তাঁর প্রথম সফর। আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে তাঁর সিলেটে আসার কথা রয়েছে। সফরকালে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত এবং সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।

 

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সিলেট নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সৌন্দর্যবর্ধনের কাজ চোখে পড়ার মতো বেড়েছে। সড়কের ডিভাইডারে নতুন রং, ক্বীন ব্রিজে সাজসজ্জা, সার্কিট হাউস ও মাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোকে দৃষ্টিনন্দন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

তবে রাষ্ট্রপতির আগমন ঘিরে নগরীতে ‘পরিচ্ছন্ন অভিযান’ চললেও স্থানীয় অনেকের প্রশ্ন—গুরুত্বপূর্ণ ব্যক্তি এলেই কেন সিলেটকে সুন্দর করে তুলতে হবে? বছরের অন্যান্য সময়েও কি নগরকে এভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়? জিন্দাবাজার এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম জানান, রাষ্ট্রপতি সিলেটে আসছেন, নগর পরিষ্কার হচ্ছে, রাস্তাঘাট সুন্দর করা হচ্ছে—এটা দেখে ভালো লাগছে। কিন্তু আমাদের প্রশ্ন হলো, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি এলেই যদি নগর পরিষ্কার করা যায়, তাহলে সাধারণ সময়ে কেন একইভাবে নগরের যত্ন নেওয়া হয় না? সিলেট শুধু অতিথি আসার সময় সুন্দর থাকবে—এটা আমরা চাই না। প্রতিদিনই সিলেটকে পরিচ্ছন্ন, সুন্দর ও নাগরিকবান্ধব দেখতে চাই।

 

 

আম্বরখানা এলাকার সালমা আক্তার জানান, অনেক দিন ধরে নগরের বিভিন্ন জায়গায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়। রাস্তার পাশে নোংরা পরিবেশ থাকে। কিন্তু কোনো বড় ব্যক্তি আসার খবর পেলেই হঠাৎ করে পরিচ্ছন্নতার কাজ শুরু হয়ে যায়। এভাবে না করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো দরকার।News

 

নগরবাসীর মতে, সিলেট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পর্যটনসমৃদ্ধ নগর। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন অসংখ্য মানুষ সিলেটে আসেন। পাশাপাশি প্রবাসীদেরও একটি বড় অংশের সঙ্গে সিলেটের নিবিড় সম্পর্ক রয়েছে। তাই বিশেষ কোনো ব্যক্তির আগমন উপলক্ষে নয়, নিয়মিতভাবেই নগরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা ধরে রাখা প্রয়োজন।

এদিকে রাষ্ট্রপতির সফর সামনে রেখে সিলেটে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির যাতায়াতের সম্ভাব্য পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সদস্যরা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন।

 

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তাঁকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত। উনার সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ রয়েছে।

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সারোয়ার মুর্শেদ শামীম বলেন, ‘রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে নগরে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর কর্মসূচি, যাতায়াতের পথ ও গুরুত্বপূর্ণ স্থানগুলো নিরাপত্তার আওতায় আনা হয়েছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain