শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

নাপা সিরাপে নয়, মায়ের পরকীয়ার জেরে দুই শিশুকে হত্যা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ২৯৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার আলোচিত দুই শিশুর মৃত্যু নাপা সিরাপ খেয়ে নয়, পরকীয়ার জেরে বিষ মেশানো মিষ্টি খাইয়ে তাদের মা লিমা বেগম সন্তানদের হত্যা করেছেন, এমন অভিযোগে লিমাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন বাদী হয়ে গতকাল বুধবার (১৬ মার্চ) মাঝরাতে লিমা বেগম ও তার পরকীয়া প্রেমিক সফিউল্লার বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। পরে মামলায় আটক লিমাকে গ্রেফতার দেখানো হয়।

আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে ওই দুই শিশুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আজ শিশুদের মাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত বেলা ৩টায় সংবাদ সম্মেলনে জানানো হবে।

মারা যাওয়া দুই শিশু হলো আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে ইয়াছিন খান (৭) ও মোরসালিন খান (৫)।
অভিযোগ ওঠে, ‘নাপা সিরাপ খেয়ে’ শিশু দুুটি মারা যায়। এ ঘটনায় ঔষধ প্রশাসন অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল কর্তৃপক্ষ পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain