শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

আজও রাজধানীতে তীব্র যানজট

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: টানা ৩ দিন ধরে রাজধানীর প্রধান সড়ক থেকে শুরু অলিগলিতে তীব্র যানজট দেখা দিয়েছে। গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট।
রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। রাজধানীর উত্তরা থেকে খিলক্ষেত, বনানী হয়ে যানজট ছড়িয়ে পড়ে কারওয়ানবাজার পর্যন্ত। উল্টোদিকে জাহাঙ্গীর গেট থেকে বনানী পর্যন্ত প্রচ- যানজট। এ ছাড়া কুড়িল বিশ্বরোড-রামপুরা রোডে যাতায়াতকারীদেরও ভোগান্তি পোহাতে হচ্ছে।

 

হাতিরঝিলে যানবাহনের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে প্রতিদিন। যানজটের কারণে দিনের প্রথম প্রহরে অফিসগামী মানুষকে সীমাহীন ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া মঙ্গলবার থেকে স্কুল-কলেজে স্বাভাবিক কার্যক্রম শুরু হওয়ায় যানজটের তীব্রতা সীমা ছাড়িয়েছে।
ট্রাফিক পুলিশ বলছে, যান চলাচল নির্বিঘ্ন রাখতে তাদেরও বেগ পেতে হচ্ছে। রাজধানীর অধিকাংশ সড়ক খুঁড়ে উন্নয়ন কাজ চলায় যানজট দিন দিন বেড়েই চলেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain