শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও তামাবিল পাথর আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল ভারতের ডাউকি রফতানিকারক গ্রুপের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দিতে ভারতে গমন করেছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে প্রতিনিধি দলটি সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর হলরুমে আয়োজিত মতবিনিময় সভার উদ্দেশে রওনা হন।

প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত ছিলেন, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি চন্দন শাহা, সাধারণ সম্পাদক আতিক হোসেন, কোষাধ্যক্ষ জাকির হোসেন, বরছড়া কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি খসরুল আলম, তামাবিল ও পাথর আমদানিকারক গ্রুপের আহ্বায়ক মো: শাহপরাণ, সদস্য সচিব ইলিয়াস উদ্দিন লিপু, সিনিয়র সদস্য ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো: শাহরব মিয়া এবং সদস্য ওমর ফারুক, মিছবাহুল আম্বিয়া, আব্দুল করিম রাসেল, মাফিজুল ইসলাম, ঈসমাইল হোসেন ও চাঁন খান প্রমুখ।

সীমান্তবর্তী ব্যবসায়িক নেতৃবৃন্দ বলেন, ডাউকি স্থলবন্দর হলরুমে অনুষ্ঠিতব্য এ মতবিনিময় সভায় দুই দেশের সীমান্ত দিয়ে কয়লা ও পাথর আমদানি-রপ্তানি বাণিজ্য সহজীকরণ, কাস্টমস ও পোর্টের বিরাজমান নানা সমস্যা নিরসন এবং দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain