শিরোনাম :
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন দীর্ঘ ৩৫ বছর ধরে কবরেই ‘ঘরবাড়ি’ শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী সিলেটে সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সিলেট ওসমানীনগরে ফের সড়ক দুর্ঘটনা, নিহত ২ সিলেট মহানগর জমিয়তের মিছিল-সমাবেশ

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে দেশকে গড়ে তুলব। সমগ্র বাংলাদেশে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা সমুন্নত রাখা বর্তমান সরকারের অন্যতম দায়িত্ব। প্রধান অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন, আমি কমিশনার থাকাবস্থায় মহালয়ায় এসেছি। মেয়র হয়েও এসেছি। আজ মন্ত্রী হয়ে আসলাম। আমি আজীবন আপনাদের সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছি।
মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের সভাপতি বিশিষ্ট ইমিগ্রেশন এডভাইজার জি.ডি. রুমুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দ্বীপক কুমার দাশ ও মহিলা বিষয়ক সম্পাদিকা বাচিক শিল্পী শাশ^তী পাল সোমার যৌথ সঞ্চালনায় ১০ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত ধর্মসভা, পুরস্কার বিতরণ ও ‘অরুণ আলোর অঞ্জলি’ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি, সিলেটের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ চয়ন, সহ সভাপতি অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, মহানগর শাখার সাধারণ সম্পাদক ও পরিষদের সাবেক সভাপতি এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, পরিষদের প্রধান সমন্বয়ক অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ।
অনুষ্ঠানে ‘অরুণ আলোর অঞ্জলি’ স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংকলনটির সম্পাদক, ঢাকা ব্যাংকের ম্যানেজার কবি সুমন বনিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি পরিচালনা করেন উপকমিটির আহবায়ক অব. শিক্ষক স্বপন চক্রবর্তী ও সদস্য সচিব শাবিপ্রবির সহকারী রেজিস্টার অসিত কুমার সূত্রধর।
এদিকে সকাল সাড়ে ৮ টায় পরিষদের সহ সম্পাদক পুরোহিত বিশ^জিৎ চক্রবর্ত্তী সুমনের পরিচালনায় শ্রীশ্রী চণ্ডী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। এসময় পরিষদের সদস্যবৃন্দ মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করেন। পরে শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদিকা বর্ণালী পুরকায়স্থের পরিচালনায় সমবেত চণ্ডীপাঠ করেন সংঘের সেবাব্রতী মা ও বোনেরা।
সকাল ১০টায় নৃত্য প্রতিযোগিতা উপকমিটির আহবায়ক এনজিও কর্মকর্তা মৃনাল কান্তি চৌধুরী মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, মহালয়াকে কেন্দ্র করে সিলেটে ধর্মীয় ভাবধারাকে সমুন্নত রেখে যে কর্মকান্ড পরিচালিত হচ্ছে তা প্রশংসনীয়। এই মহতী কার্যক্রমের মাধ্যমে সিলেটের নতুন দিগন্তের উন্মোচন হচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
উপকমিটির সদস্য সংগীত শিল্পী জয়তী ঘোষ লোনা ও সদস্য সচিব বাচিক শিল্পী পরাগ রেণু দেব তমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহালক্ষ্মী গ্রীবাপীঠ জৈনপুর সিলেটের সভাপতি বিশিষ্ট সমাজসেবী শিবব্রত ভৌমিক চন্দন, ন্যাশনাল ব্যাংক সিলেটের আঞ্চলিক প্রধান সৈয়দ আরব আলী, প্রাক্তন কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জল, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ^াস জয়, বাংলাদেশ বেতার সিলেটের বাচিক শিল্পী নন্দিতা দত্ত প্রমুখ।
দুপুর ২ টায় শ্রীমা সারদা সংঘ সিলেটের সাংস্কৃতিক সম্পাদক হেপী দেব শিল্পীর পরিচালনায় ও প্রশিক্ষণার্থী শিশু-কিশোরবৃন্দের পরিবেশনায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়।
রাত ৮টায় দরিদ্র অসহায়দের মধ্যে বস্ত্রদান উপকমিটির আহবায়ক অব. এনজিও কর্মকর্তা হারাধন দেব প্রভাষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি মোঃ নাসিম হোসাইন। তিনি বলেন, আগামী দিনে বাংলাদেশ যেন ভালো থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে, সেজন্য আমরা কাজ করে যাবো। মানবিক কাজে সব সময় সহযোগিতা অব্যাহত থাকবে।
উপকমিটির সদস্য সচিব সংগঠক রজত চক্রবর্ত্তী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট সিলেটের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, সিলেট উইমেন্স চেম্বার অব কমার্সের সভানেত্রী লুবানা ইয়াসমিন শম্পা, শ্রীশ্রী ঁবলরাম জিউর আখড়া পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী টুটুল, সিলেটের বিএনপি নেতা সাইফুল্লাহ খালেদ, শফিক নুর, প্রাক্তন মহিলা কমিশনার দিবা রানী দে বাবলী প্রমুখ।
৩ দিনব্যাপী বার্ষিক মহালয়া উৎসব সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন হওয়ায় বৃহত্তর সিলেটের সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, দল মত নির্বিশেষে মহামায়ার সকল ভক্ত সজ্জন ও শুভাকাঙ্খিদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের প্রধান সমন্বয়কারী অব. উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, সভাপতি বিশিষ্ট ইমিগ্রেশন এডভাইজার জি.ডি. রুমু ও সাধারণ সম্পাদক ন্যাশনাল ব্যাংক ম্যানেজার দ্বীপক কুমার দাশ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain