অনুসন্ধান ডেস্ক :::সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় অভিযান। ১৩ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার, তামাবিল, কালাইরাগ, প্রতাপপুর, সোনালীচেলা, কালাসাদেক, বিছনাকান্দি, দমদমিয়া, সোনারহাট এবং সংগ্রাম বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, টমেটো, জিরা, ফল, মহিষ, কম্বল, সোয়েটার, সাবান, চকলেট, বাসমতি চাল, ফুচকা, জুস এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী শিং মাছ, অবৈধ বালু পাথর বহনকারী বাংলাদেশী বারকী নৌকা আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৯ লক্ষ ৩৩ হাজার টাকা।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।