শিরোনাম :
সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি সুনামগঞ্জে বৃদ্ধ মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭,৮,৯,৩৭,৩৮ ও ৩৯নং ওয়ার্ডের তদারকি কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত সিলেটে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে বিএনপির ৭ ‘তদারকি কমিটি’ জুড়ীতে ছাত্রলীগের মিছিলের পর সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা রোধে সিসিক প্রশাসকের সাথে নিসচা সিলেট মহানগরের মতবিনিময় সম্প্রীতির উৎসবে মানবিকতার ছোঁয়া, সিলেটে ৫০০ পরিবারের পাশে আজিজ খান সজিব

উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শারদীয় দুর্গা পূজা ২০২৬ উদযাপনে নিরাপত্তা প্রদানের নিমিত্তে সিলেট জেলার ১৩ টি উপজেলার ৬৩৩টি পূজা মন্ডপের ৪১১২ জন আনসার ও ভিডিপি সদস্য সদস্যা মোতায়েন করা হয়েছে। মোতায়েন এর পূর্বে এসব সদস্যের প্রয়োজনীয় দিক নির্দেশনামূলক ব্রিফিং প্রদান করা হয়েছে। সিলেট সদর উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেন্জের উপমহাপরিচালক জনাব শাহ আহমদ ফজলে রাব্বী,বিএএম,এনডিসি। এছাড়া আরও উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি সিলেট রেন্জের পরিচালক জনাব সদন চাকমা, বিভিএম, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ শাহনেওয়াজ হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে উৎসব মুখরভাবে শারদীয় দুর্গাপূজার উৎসব নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সিলেট জেলার অন্যান্য উপজেলাতেও ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain