গোয়াইনঘাট ::: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ অক্টোবর) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী সভাপতি মনজুর আহমদ নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের কাছে প্রেসক্লাব পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দেন।
বিদায়ী সভাপতি মনজুর আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন, সাবেক সভাপতি এম এ মতিন ও সাবেক সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিনসহ প্রেসক্লাবের বিদায়ী ও নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রেসক্লাবের অতীত কার্যক্রমের প্রশংসা করে বলেন, নতুন কমিটির নেতৃত্বে উপজেলার সাংবাদিকতার মানোন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে। নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।