শিরোনাম :
সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক :::  সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় নগরীর আম্বরখানাস্থ অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির এক বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়।

কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্করের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মো. বেলালে উদ্দিন, বাবু শ্যামল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু মনোরঞ্জন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ইউসুফ সেলু, সমাজকল্যাণ সম্পাদক (অবঃ ভূমি কর্মকর্তা) মো. সফিকুর রহমান প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ড, অসদাচরণ এবং একক সিদ্ধান্ত গ্রহণের অভিযোগে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান ও দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদকে পদ ও সংগঠন থেকে অপসারণ করা হয়। একই সাথে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সমাজকল্যাণ সম্পাদক মো. সফিকুর রহমানকে দপ্তর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে অশুভ আচরণ, পূর্ণাঙ্গ কমিটি গঠনে অনিহা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদকসহ কমিটিকে অবজ্ঞা করে একক সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিস্বার্থ হাসিলের উদ্দেশ্যে সংগঠনকে ব্যবহার করছিলেন। এছাড়া কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই একক সিদ্ধান্তে বিভিন্ন কার্যক্রম পরিচালনার অভিযোগে সর্বসম্মতিক্রমে তাঁকে সদস্যপদসহ কেন্দ্রীয় কমিটির সভাপতির পদ থেকে অপসারণ করা হয়। অন্যদিকে অপসারিত সভাপতিকে সহযোগিতা করার কারণে মো. সেলিম আহমদকেও সদস্যপদ ও দপ্তর সম্পাদকের পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ থেকে তাঁদের সংগঠনের কোনো কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ থাকবে না বলে সভায় নেতৃবৃন্দ উল্লেখ করেন।

সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তের মধ্যে আগামী কয়েকদিনের মধ্যে সাধারণ সভার মাধ্যমে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের ঘোষণা দেওয়া হবে। এছাড়া পূর্বে গঠিত পর্তুগাল শাখা, যুক্তরাজ্য শাখা ও ফ্রান্স আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে অপসারিত সভাপতি ও দপ্তর সম্পাদকের সাথে আর কোনো যোগাযোগ না করে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।-বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain