শিরোনাম :
সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার সিলেট বিভাগ গণদাবী পরিষদের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত চৈতালী সংঘের পূজামণ্ডপ পরিদর্শনে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জালালাবাদ থানা শাখা কতৃক দূর্গাপুজা’য় উপহার সামগ্রী বিতরন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকার সর্বাত্মক সহযোগিতা দিয়েছে: শ্রমমন্ত্রী ভোরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১৪ জনের-আহত ২০ জন সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সিলেটে পূজার নিরাপত্তায় বিজিবির বিশেষ সতর্কতা-সেক্টর কমান্ডার

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার্থী, দর্শনার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ, প্রয়োজনীয় টহল এবং সীমান্তসংলগ্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর বাগবাড়ী পূজামণ্ডপ পরিদর্শনকালে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার।

তিনি বলেন, সিলেট পুণ্যভূমি হিসেবে সব ধর্মের মানুষের জন্য একটি নিরাপদ অঞ্চল হিসেবে পরিচিত। শারদীয় দুর্গাপূজার সুষ্ঠু ও নিরাপদ আয়োজন নিশ্চিত করা আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব।

সেক্টর কমান্ডার আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং পূজার উৎসব নির্বিঘ্নে উদ্‌যাপনে বিজিবি সতর্ক রয়েছে। এ লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

তিনি বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে বিজিবি প্রতিশ্রুতিবদ্ধ।

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজার উৎসব সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain