শিরোনাম :
বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন সিলেটে খুন হওয়া যুবদল নেতার বাড়িতে মন্ত্রী আরিফ, আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র‌্যালী ভারত যাওয়ার সময় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার সিলেটে আজ বিকেল থেকে গ্যাস থাকবে না যেসব এলাকায় সিলেটে সিএনজিচালক হত্যা: একই পরিবারের পাঁচজন গ্রেপ্তার টি.এস হজ্জ এন্ড উমরাহ গ্রুপের উমরাহ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দেশ ও জাতির কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে জামায়াতের সব পর্যায়ের জনশক্তিকে কাজ করে যেতে হবে। জামায়াত আর্তমানবতার কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের পাশাপাশি বাংলাদেশে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সব পর্যায়ে আমানতদারিতা ও জবাবদিহি নিশ্চিত করতে চায়।

তিনি শুক্রবার (২৩ অক্টোবর) সিলেট নগরীর এম সাইফুর রহমান অডিটরিয়ামে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আমীর নির্বাচন উপলক্ষে অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

অ্যাডভোকেট জুবায়ের বলেন, জামায়াত একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক সংগঠন। রুকনদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগরের নতুন আমীর নির্বাচিত হবেন। সংগঠনের সব পর্যায়ে এভাবেই দায়িত্বশীল নির্বাচন করা হয়। দায়িত্বশীলদের জবাবদিহির বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামী আন্দোলনের শিক্ষা হলো, দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে জবাবদিহির ভয় ও দায়বদ্ধতা উপলব্ধি করা। জামায়াতের শীর্ষ নেতারা হাসিমুখে শাহাদাত বেছে নিয়েছেন, জালিমদের সঙ্গে আপস করেননি। তাই ইসলামী আন্দোলনের কর্মীদের যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, সংগঠনের দায়িত্ব পাওয়া কোনো পদমর্যাদার বিষয় নয়, বরং এটি একটি আমানত। এ দায়িত্ব পালনে ব্যক্তিগত স্বার্থ, আরাম-আয়েশ ও স্বার্থপরতার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। প্রতিটি দায়িত্বশীলকে নিজের কাজের হিসাব দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে মানুষের কল্যাণে ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে দায়িত্বশীলদের সর্বোচ্চ আন্তরিকতা ও দৃঢ়তা নিয়ে কাজ করতে হবে।

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় পরিচালক অধ্যাপক সাইফুল্লাহ মানসুর, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

সম্মেলনে বক্তব্য রাখেন- মহানগর নায়েবে আমীর হাফিজ মিফতাহুদ্দীন, সহকারী সেক্রেটারী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
সম্মেলনে সিলেট মহানগরীর বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশ নেন।

সম্মেলনে বক্তারা বলেন, স্থানীয় নির্বাচনে সংগঠনের প্রার্থীদের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে আগেভাগেই সুপরিকল্পিত কৌশল নির্ধারণ করতে হবে। এলাকার মানুষের চাহিদা, সমস্যা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে নির্বাচনী কার্যক্রম সাজাতে হবে। প্রার্থীদের যোগ্যতা, দক্ষতা, সততা ও জনসম্পৃক্ততা তুলে ধরার পাশাপাশি কর্মীদের মধ্যে সমন্বয়, সাংগঠনিক শৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়াতে হবে। জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ঘরে ঘরে মতবিনিময় এবং স্থানীয় সমস্যা সমাধানে বাস্তবসম্মত পরিকল্পনা উপস্থাপনের মাধ্যমে মানুষের আস্থা ও জনসমর্থন অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্ব দেন তাঁরা।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain