শিরোনাম :
মাছ ধরতে মানুষের ঢল-ধলাই নদীতে পলো বাওয়া উৎসব জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ফানুস উড়িয়ে সিলেট বৌদ্ধবিহারে প্রবারণা পূর্ণিমা উদযাপন একটার পর একটা অঘটন ঘটবে, আমরা কি বসে থাকবো- প্রশ্ন শফিকুর রহমানের ৫ম বারের মতো প্রকাশ্যে গণনা হচ্ছে সিলেট শাহজালাল (র.) মাজারের টাকা প্রবারণা: ধর্মীয় অনুশাসন, আত্মশুদ্ধি ও ফানুস উৎসবের ঐতিহ্য বৃহত্তর মাসুক বাজার উপদেষ্টা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ সিলেট মহানগর জামায়াতের আমীর নির্বাচন সম্মেলন দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন সিলেটে হামে মৃত্যু ২০০ গত ২৪ ঘন্টায় মারা গেছে ৩ জন

জুড়ী-বড়লেখা সীমান্ত দিয়ে পুশ-ইন প্রতিহত করল বিজিবি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার বিভিন্ন সীমান্তে তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা প্রতিহত করার দাবি করেছে ৫২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বিজিবির ৫২ ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, শুক্রবার (২৩ অক্টোবর) থেকে রবিবার (২৫ অক্টোবর) পর্যন্ত ৫২ বিজিবি (বিয়ানীবাজার ব্যাটালিয়ন) দ্রুত পদক্ষেপ, নিবিড় নজরদারি ও স্থানীয়দের সহযোগিতায় এসব চেষ্টা প্রতিহত করে।

ঠেলে পাঠাতে চাওয়া ব্যক্তিদের মধ্যে মানসিকভাবে অসুস্থ এক ভারতীয়ও রয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

৫২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, জুড়ী ও বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি ও ঘন বনাঞ্চল-সংলগ্ন সীমান্ত দিয়ে গত তিন দিনে ২৫ থেকে ৩০ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি তা প্রতিহত করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain