শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে

 

নিউজ ডেস্ক :: দিনাজপুর সদর উপজেলার কাউগা মোড়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। রোববার (২০ মার্চ) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার রামসাগর তাজপাড়া এলাকার তৈয়ব উদ্দিনের ছেলে আনোয়ারুল ইসলাম (৪০) ও শহরের বড়বন্দর এলাকার কৃষন মজুমদার (৩৫)।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে সদর উপজেলার কাউগা মোড়ে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা নষ্ট ট্রাকে ফুলবাড়ী থেকে দ্রুতগতিতে আসা মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়।
দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহফুজ তানজীর জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে আগে থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে দুজনই নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থলে ফেন্সিডিল পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain