শিরোনাম :
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ

ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

অনুসন্ধান ডেস্ক ::: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্তর্গত সিলেট ডায়াবেটিস গলি ইউনিটের পক্ষ থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে এ খাদ্য বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর যুবদলের সাবেক প্রতিষ্ঠাতা আহবায়ক ও সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব। খাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজিবুর রহমান নজিব বলেন, জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ দেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করছেন। বর্তমান সরকার টেকসই অর্থনীতি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দিনরাত কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মেহনতি ও সাধারণ মানুষের সরকার। তাই যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো জাঁকজমকপূর্ণ উৎসব না করে আমরা আমাদের নেতার নির্দেশ অনুযায়ী সাধারণ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। অতীতে যুবদল যেভাবে রাজপথে থেকে স্বৈরাচার পতনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, ঠিক একইভাবে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ও পুনর্গঠনের ৩১ দফা বাস্তবায়নে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লড়াইয়ে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা সিলেটে মহানগরের প্রতিটি ওয়ার্ড ও গলিতে সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে সরকারের হাতকে আরও শক্তিশালী করব।

সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বেলাল, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার। অনুষ্ঠানে দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সবরুল ইসলাম নেপুর।

খাদ্য বিতরণ অনুষ্ঠানে জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যুবদল নেতা আনসার আলী, আব্দুস সালাম, লিমন চৌধুরী, মানিক খাঁন, সালেহ চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খাঁন তাইফুর, হুমায়ূন কিবরিয়া জুনেল, মামুনুর রহমান মঈন, আমিনুল হক তুহিন, এমাদ হোসেন নাজির, সাইফুল গাজী, ফাহিম মজুমদার, আমজাদ হোসেন, আশফাক আহমেদ, ইকবাল হোসেন, মামুন আহমেদ, আলী ইমরান জনি, নাজমুল ইসলাম, মুন্না আহমেদ, রাজন আহমেদ, কামরান আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain