শিরোনাম :
সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি দ্বি-বার্ষিক সভায় কয়েস লোদী ভোটাধিকার ফিরিয়ে আনতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে: তাহসিনা রুশদীর লুনা সিলেটের ওসমানীনগরে তিন বাসের সংঘর্ষে নিহত ২, আহত ১০

ক্লিন গ্রীন বাংলাদেশ সিলেট’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৭৮ বার পড়া হয়েছে
SONY DSC

অনুসন্ধান নিউজ :: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আবু তাহের মো. সুয়েব বলেছেন, সিলেট’র পর্যটন শিল্প উন্নয়নে গুনগত পরিবেশ তৈরী করতে হবে। পর্যটন শিল্প অধ্যুশিত সিলেট’র অর্থনৈতিক ও সামজিক উন্নয়নের অপার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সিলেটের সার্বিক উন্নয়নের জন্য সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। পরিস্কার পরিচ্ছন্ন সিলেট ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক বিষয়ের উপর একটি সুন্দর মান সম্পন্ন পরিবেশ গড়ে তোলা এবং পর্যটন শিল্পসহ অন্যান্য অর্থনৈতিক শিল্পাঙ্গনকে আন্তজাতিক পর্যায়ে পৌছাতে একটি সুন্দর পরিবেশ উপহার দিতে সবার সহযোগিতা প্রয়োজন।
গতকাল ১ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় সিলেট নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে পরিবেশবাদী সংগঠন “ক্লিন গ্রীন বাংলাদেশ” সিলেট ইউনিট এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পরিবেশবাদী সামাজিক সংগঠন “ক্লিন গ্রীন বাংলাদেশ” সিলেট ইউনিট প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যদেও মাঝে বক্তব্য রাখেন, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রাব্বানী চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট’র সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারন সম্পাদক রজত কান্তি গুপ্ত, রোটরী ক্লাব সিলেট সিলেট প্যারাডাইসের সেক্রেটারী কামরান কবির, জাতীয় যুব পদক প্রাপ্ত যুব সংগঠক এএ সাকির শিকদার। অন্যান্যদের মাঝে মাঝে উপস্থিত ছিলেন, “ক্লিন গ্রীন বাংলাদেশ” সিলেট ইউনিট সৈয়দ শিমন, ফখরুল ইসলাম, গোলাম মোস্তফা, সামিউল, হাসনাত সহ সদস্যবৃন্দ। “ক্লিন গ্রীন বাংলাদেশ” সিলেট ইউনিট’র দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুরুতে কেক কাটেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain