শিরোনাম :
গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা আদায় জালালাবাদ ইউনিয়নের আলিনগর- পালপুর মাদ্রাসা মাঠে চেয়ারম্যান পদপ্রার্থী জৈনুদ্দিনের মতবিনিম্ন সভা সিলেট-তামাবিল সড়ক: পৃথক দুর্ঘটনায় নারী-শিশুসহ নিহত ৩ সিলেটে হৃদয় হত্যা: নরসিংদী থেকে প্রধান ৩ আসামি গ্রেপ্তার সিলেট মহানগর ও জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদিনা মার্কেটে আনন্দ মিছিল বড়লেখায় সড়কের সৌরবাতি দীর্ঘদিন ধরে অকেজো- ভোগান্তিতে পথচারী সিলেটে নাইট গার্ডের মরদেহ উদ্ধার, ১৩ শ্রমিক আটক মৌলভীবাজার সীমান্তে যে কারণে মোতায়েন১২ প্লাটুন বিজিবি মালনীছড়া চা বাগানে এসডিএম জগিং ক্লাবের আর্থিক সহায়তা উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব নিশ্চিতে কাজ করবে সিলেট আনসার ও ভিডিপি

সিলেট জেলা বিএনপির নেতৃত্বে কাইয়ুম-এমরান-শামীম

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩০৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির নতুন সভাপতি হিসেবে আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট রেজিস্ট্রি মাঠে চলে একটানা ভোটগ্রহণ। গণনা শেষে সন্ধ্যা ৬টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

প্রধান নির্বাচন কমিশনার সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল গফফার জানান, কাউন্সিলে ৮৬৮ ভোট পেয়ে সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী, ৭৯৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও ৬২৩ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে মো. শামিম আহমদ বিজয়ী হয়েছেন।

এছাড়া কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতাকারীদের মধ্যে সভাপতি পদে আবুল কাহের চৌধুরী (শামীম) পান ৬৭৫ ভোট। সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল ৭২, আলী আহমদ ৫৭৩ ও মো. আব্দুল মান্নান ৮১ ভোট পান।

আর সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব ৪৬৪ ও লোকমান আহমদ ৪৩৯ ভোট পেয়েছেন।

কাউন্সিলে মোট ভোটার বা কাউন্সিলর ছিলেন এক হাজার ৮১৮ জন। এর মধ্যে ভোট দিয়েছেন এক হাজার ৭২৬ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain