শিরোনাম :
৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আফসর খান পক্ষে থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ অর্থ অনুদান মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের স্নাতক প্রথম বর্ষের নবীনবরণে-সিউক চেয়ারম্যান কয়েস লোদী মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব সম্পন্ন দীর্ঘ ৩৫ বছর ধরে কবরেই ‘ঘরবাড়ি’ শ্রমিকদের মেধাবী সন্তানদের শিক্ষাব্যয় বহন করবে সরকার: শ্রমমন্ত্রী শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে ১ টাকায় পূজার বাজার ও বিনামূল্যে শিক্ষাসামগ্রী বিতরণ ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত হলেই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে: ইমদাদ হোসেন চৌধুরী সিলেটে সীমান্ত থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ

জেলা বিএনপির বিদায়ী আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের অভিনন্দন ও কৃতজ্ঞতা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সদ্য বিদায়ী সাবেক আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার। একটি সুন্দর ও প্রাণবন্ত কাউন্সিল উপহার দেয়ায়, বিএনপির কেন্দ্রীয়, সিলেট বিভাগ ও জেলা নেতৃবৃন্দ, কাউন্সিলার ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
মঙ্গলবার এক বিবৃতিতে সদ্য বিদায়ী এই আহ্বায়ক বলেন, দীর্ঘ ২ বছরেরও বেশী সময় ধরে আমি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। জেলা বিএনপিকে মনে হয়েছে নিজের পরিবার। করোনা মহামারীর কারণে কাউন্সিল করতে বিলম্ব হয়েছে। সর্বোপরি শেষ সময়ে এসে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে একটি অবাধ ও সুষ্টু নির্বাচনের মাধ্যমে জেলা বিএনপির নতুন নেতৃত্বে হাতে ক্ষমতা হস্থান্তর করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। কাউন্সিলকে সফল ও সার্থক করতে বিএনপির কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা নেতৃবৃন্দ যে ত্যাগ ও পরিশ্রম করেছেন তা কোনভাবে ভুলে যাবার নায়। আমার প্রত্যাশা নতুন নেতৃত্বের মাধ্যমে জেলা বিএনপির কার্যক্রম আরো শক্তিশালী হবে। তৃনমূল নেতাকর্মীদের ভালবাসার কারণেই এই কাউন্সিল সম্ভব হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। জাতীয়তাবাদী আদর্শের যেকোন প্রয়োজনে সদা পাশে থাকতে আমি অঙ্গিকারাবদ্ধ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain