শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

দিনাজপুরে গাড়ির ধাক্কায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দিনাজপুরের নবাবগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের তিনজন আরোহী নিহত হয়েছেন। গত মধ্যরাতে উপজেলার আলমনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর পুত্র কিবরিয়া ইসলাম (৩০), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের পুত্র সাব্বির হোসেন (২৩) ও উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র রিমন ইসলাম (২২)।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

ওসি বলেন, রাত ১২টার দিকে নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন ওই তিনজন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে, একটি গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিনজনের মাথায় গুরুতর আঘাত লাগে। এতে তাদের মৃত্যু হয়।

 

পরে খবর পেয়ে রাত ৩টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ধাক্কা দেওয়া অজ্ঞাত গাড়িটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain