শিরোনাম :
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে হবিগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী

সবুজ ছড়া যুব সংঘের নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৪ এপ্রিল, ২০২২
  • ৩৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সবুজ ছড়া যুব সংঘ খাদিমপাড়া ১নং রোড কর্তৃক আয়োজিত ৩য় ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১লা এপ্রিল) রাত ১০টায় স্থানীয় মাঠে এই ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিকের সাবেক মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং খাদিমপাড়া ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন আলু, হাজী মো. মকবুল হোসনে, আব্দুছ ছালাম, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক মো. আব্দুল্লাহ আল নোমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খেলা পরিচালনা কমিটির জিহাদ, পারভেজ, ইমরাজ শরীফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আরমান আহমদ শিপলু বলেন, ‘নৈতিক মূল্যবোধ অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরষ্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন গড়ে উঠে। এতে করে যুব সমাজের মধ্যে নতুন নতুন কাজের উদ্যেম সৃষ্টি হয়। যে যতবেশী শারীরিক পরিশ্রম করে, সে ততবেশী নিজেকে সতেজ অনুভব করে। খেলাধুলায় ব্যস্ত থাকলে যুব সমাজ বিপথে পরিচালিত হওয়ার সম্ভাবনা থাকে না। ’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain