শিরোনাম :
সিলেটে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন গোয়াইনঘাটে জাতীয় সমবায় দিবস উদযাপন সিলেটসহ সারাদেশের চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা সিলেট-ঢাকা মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ যুবক সিলেট মহানগর জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন, দায়িত্ব পেলেন যারা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন সিলেটের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন কুরানিক এডুকেয়ার দাখিল মাদ্রাসা শামিমাবাদের অভিভাবক সমাবেশ সিলেটে মহান রুশ বিপ্লব বার্ষিকীতে লাল পতাকা র‌্যালি সমাবেশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার নানা কর্মসূচি পালন অসুস্থ প্রবাসীকল্যাণমন্ত্রীকে দেখতে হাসপাতালে জামায়াত নেতৃবৃন্দ

ঢাকা থেকে গ্রেফতার-বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী হত্যা মামলার প্রধান আসামি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ এপ্রিল, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের বিশ্বনাথে ছাত্রলীগ কর্মী বাছিত হত্যা মামলার প্রধান আসামি সুমন মিয়াকে (২৭) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. লুৎফর রহমান জানান, বাছিত হত্যা মামলার আসামিদের গ্রেফতারে বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম সাড়াশি অভিযান পরিচালনা করে। তথ্য প্রযুক্তির সহায়তায় রবিবার (২৪ এপ্রিল) ঢাকার গুলশানের বারিধারা এলাকা হতে মামলার প্রধান আসামি সুমন মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সুমন মিয়া উপজেলার টেংরা গ্রামের টিলাবাড়ীর মৃত নামর মিয়ার ছেলে। এর আগে গত ১৯ এপ্রিল রাতে মামলার ২নং আসামি তোরন মিয়ার ছেলে ফারুক মিয়াকে মৌলভীবাজারের বড়লেখা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

এ প্রসঙ্গে মো. লুৎফর রহমান বলেন, সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জেরে গত ১৫ এপ্রিল রাতে টেংরা গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে আব্দুল বাছিত প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় ১৭ এপ্রিল বাছিতের বড় ভাই বাদী হয়ে ৫ জনকে আসামি করে বিশ্বনাথ থানায় হত্যা দায়ের করেন। অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।সূ্ত্র: সিলেটভিউ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain