শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

চাঁদ দেখা গেছে, আগামী কাল ঈদুল ফিতর

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২ মে, ২০২২
  • ২৯৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের আকাশে সোমবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (৩ মে) মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপন করা হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর ঈদ কেটেছে বিধিনিষেধের মধ্যে। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উন্নীত হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি থেকে উঠে যায় বিধিনিষেধ, স্বাভাবিক হয়ে যায় সবকিছু। ২ বছর পর এবারই স্বাভাবিক পরিস্থিতিতে আসে রমজান মাস।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এবার ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। করোনার কারণে ২ বছর বন্ধ থাকার পর এবার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে বৈরী আবহাওয়া থাকলে প্রধান জামাত সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হবে।

দু’বছর পর এবার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হচ্ছে। উন্মুক্ত স্থানে ঈদের জামাতেও নেই কোনো নিষেধাজ্ঞা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain