শিরোনাম :
মানুষের সেবা করেই মন জয় করতে চাই: এমপি সৈয়দ মো. ফয়সল কাদার ফাঁদে জাফলং সংযোগপথ, শিক্ষা ও জনজীবনে চরম দুর্ভোগ সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার

সিলেট খাদিমপাড়ায় বিদ্যুৎ চালু রেখেই কাজ, লাইনম্যানের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৬২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট শহরতলীর খাদিমপাড়ায় বিদ্যুতের লাইনে সংস্কার কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক লাইনম্যান নিহত হয়েছেন। ওই লাইনম্যান একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করছিলেন। তার নাম সুজন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মে) সকাল দশটার দিকে খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। শাটডাউন ছাড়াই (বিদ্যুৎ সরবরাহ বন্ধ না করে) ওই লাইন সংস্কারের কাজ শুরু হয়। ফলে কাজ শুরুর সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আফছর আহমদ। তিনি বলেন, ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের লাইনে মেরামত কাজ করতে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন।

খাদিমপাড়া ইউনিয়নের দাসপাড়া ৪ নম্বর রোডের বিদ্যুৎ লাইনের সংস্কার কাজের নিয়োজিত প্রতিষ্ঠান মেসার্স আবুল কালাম মন্ডল। এই প্রতিষ্ঠানের কাজের তদারকি করছেন ঠিকাদার সালাম। ওই ঠিকাদারের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।

পিডিবি ডিভিশন-৫ এর নির্বাহী প্রকৌশলী অনিক সরকার সিলেটভিউকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাটডাউন ছাড়াই ওই ব্যক্তি লাইন সংস্কারের কাজে নামেন। যে কারণে তিনি দুর্ঘটনার শিকার হন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain