শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

কেটে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’র শনি

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ঘূর্ণিঝড় ‘অশনি’র শনি কেটে যাচ্ছে। এটি বাংলাদেশের সীমানা থেকে আরও দূরে সরে যাচ্ছে। তবে ঘূর্ণিঝড় ‘অশনি’ শক্তি হারিয়ে বাংলাদেশের উপকূলের দিকেই আসতে পারে। লঘুচাপ হিসেবে এটি আগামী ১৪ মে বরিশাল ও চট্টগ্রামের মাঝামাঝি উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে বাংলাদেশে ভারিবৃষ্টি এবং জলোচ্ছ্বাস হতে পারে।

মঙ্গলবার (১০ মে) সকালে আবহাওয়া অধিদফতর সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

এদিন সকালের বুলেটিন-১২ তে আবহাওয়া অফিস জানিয়েছে, ‘ঘূর্ণিঝড় অশনি আজ সকালে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।’

আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক মো. ছানাউল হক মন্ডল গণমাধ্যমকে বলেন, সর্বশেষ তথ্যানুযায়ী এটি আগের জায়গা থেকে একটু দূরে অর্থাৎ উত্তরপশ্চিম দিকে চলে গেছে। আপাতত বাংলাদেশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কম।

তিনি বলেন, আজকে সন্ধ্যার পরে এটি দুর্বল হয়ে প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তারপর এটি দিক পরিবর্তন করে ওড়িষা ও পশ্চিম দিকে যেতে পারে। যদি এটি টার্ন নেয় তাহলে পরবর্তীতে অশনি বাংলাদেশ বা পূর্ব দিকে আসার সম্ভাবনা আছে। তবে যেহেতু এটি দুর্বল হওয়া শুরু করেছে, সেহেতু এর পরবর্তী গন্তব্য পরে জানা যাবে। এখন পর্যন্ত যেটি দেখা যাচ্ছে তাতে আজ সন্ধ্যার পরে এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain