শিরোনাম :
মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ আবারও প্রকাশ্যে ছিনতাই, আবারও ফুটেজ ভাইরাল, এবার কী ধরা পড়বে ছিনতাইকারীরা সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল

চার্জার ফ্যানের ভেতর দেড় কোটি টাকার স্বর্ণ বার, বিমানযাত্রী গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ২২৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩০০ গ্রাম সোনার বারসহ এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যাত্রীর নাম শফিকুল ইসলাম। তাকে গতকাল বুধবার সন্ধ্যায় সোনার বারসহ গ্রেপ্তার করে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাহরাইন থেকে গালফ এয়ারের একটি ফ্লাইটে শাহজালালে নামেন শফিকুল ইসলাম। তার লাগেজ স্ক্যান করার সময় চার্জার ফ্যানের ভেতরে লুকানো স্বর্ণ বারের অস্তিত্ব ধরা পড়ে।

কাস্টম হাউজের প্রিভেন্টিভ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, শফিকুল ইসলাম নামের ওই যাত্রী একটি রিচার্জেবল ফ্যানের ভেতরে করে ২০টি স্বর্ণ বার বহন করছিলেন; তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্বর্ণ বারগুলোর ওজন ২ কেজি ৩০০ গ্রাম; বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিকুল দাবি করেন, তার পরিচিত এক ব্যক্তি তাকে চার্জার ফ্যানটি দেশে নিয়ে আসার জন্য দিয়েছিলেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain