শিরোনাম :
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সিলেটস্থ শান্তিগঞ্জ সমিতি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জন্মাষ্টমী উদ্‌যাপনে পুলিশের সর্বাত্মক সহযোগিতা থাকবে: পুলিশ কমিশনার সিলেটে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৫ সদস্য আটক সিলেট মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি সিলেটে ট্রিপল মার্ডার: ‘স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসে’ আশা, সুষ্ঠু বিচার না হলে পরবর্তী সিদ্ধান্ত প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি-শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ধারাবাহিক বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ অবস্থায় জেলার শিক্ষা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে দোয়ারাবাজার, ছাতক, বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায়।

এ জেলায় মোট ২৭০ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কলেজ বন্যা কবলিত হওয়ায় শিক্ষাদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। এ ছাড়াও, আরও শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান যেকোনো সময় বন্ধ হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের তথ্যমতে, এসব উপজেলায় মোট ২২০টি প্রাথমিক বিদ্যালয় ও ৫০টি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা বন্ধ রয়েছে।

সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুর রহমান বলেন, ‘গতরাত থেকে বৃষ্টি শুরু হওয়ায় জেলায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হবে। এক্ষেত্রে শিক্ষাদান ব্যাপকভাবে ব্যাহত হবে।’

সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘জেলায় দোয়ারাবাজার ও ছাতক উপজেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এ অবস্থায় পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা বলা যাচ্ছে না।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain