শিরোনাম :
সিলেট বিভাগের যেসব এলাকায় দুই দিন ৮ ঘণ্টা করে গ্যাস থাকবে না গোয়াইনঘাটে ডেটা শেয়ারিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সিলেটে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১, একদিনে মারা গেলো ৩ শিশু দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে মহানগর বিএনপির অভিনন্দন সাবেক ছাত্র নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময় সিলেটে ১০৮ কণ্ঠে শ্রী হনুমান চালিশা সমবেত পাঠ সম্পন্ন নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই, বিকাশের কর্মীসহ গ্রেপ্তার ৯ মোহনা সমাজ কল্যান সংস্থার বয়স্ক মায়েদের মাঝে নগদঅর্থ বিতরণ সিলেট-ঢাকা-চট্টগ্রাম ডুয়েল গেজ রেললাইন কার্যকরে সমীক্ষা চলছে: রেল প্রতিমন্ত্রী কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ আটক ২

রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত এ এইচ এম ফয়সাল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৯৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: ২০২৪-২৫ রোটারি বর্ষের ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন রোটারিয়ান এ এইচ এম ফয়সাল। রোববার (২৯ মে) রাতে রোটারি ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে ভোটের ফলাফলের মাধ্যমে ফয়সালকে গভর্নর ঘোষণা করে।

তিনি রোটারি ক্লাব অব সিলেট সুরমার পাস্ট প্রেসিডেন্ট এবং বেসরকারি সংস্থা সিলেট যুব একাডেমির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে আছেন।

রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ২০২৪-২৫ রোটারি বর্ষের জন্য গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি। রোটারি ইন্টারন্যাশনাল এর তত্ত্বাবধানে রোটারি জেলা ৩২৮২ এর ক্লাব সমূহের প্রত্যক্ষ অনলাইন ভোটের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে তিনি ডিস্ট্রিক্ট গভর্নর নির্বাচিত হয়েছেন।

ইতিপূর্বে তিনি রোটারি জেলার জেলা সচিব, ট্রেনিং লিডার, ডেপুটি গভর্নর, এসিস্ট্যান্ট গভর্নর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং একজন সফল রোটারিয়ান হিসেবে বিভিন্ন পদক লাভ করেন ও পুরস্কারে ভূষিত হন।

এ এইচ এম ফয়সাল গর্ভনর নির্বাচিত হওয়ায় সিলেট, কুমিল্লা, ফেনী, নরসিংদী হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম অঞ্চলের রোটারি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain