শিরোনাম :
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সং ঘ র্ষে প্রাণ গেল হিমেলের ১১নং ওয়ার্ডে মির্জা সম্রাটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও মশা নিধন অভিযান সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে দ্বিতীয়বারের মতো হলো কুমারী পূজা, ভক্তদের ঢল নিয়ম মেনে ভবন নির্মাণ নিশ্চিতকরণে পরিদর্শনে নেমেছে সিউক-সতর্ক মালিকদের কানাইঘাট ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন ওসমানীনগরে পুজা মন্ডপে পররাস্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ূন কবিরের উপহার বিতরন হবিগঞ্জে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯ সিলেটে চৈতালী সংঘের উদ্যোগে শারদীয় দুর্গাপূজার আয়োজন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের তাফসিরুল কুরআন মহাসম্মেলন সম্পন্ন

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর বিএনপির বিবৃতি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৬ জুন, ২০২২
  • ৩৩৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ:: গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। সোমবার (৬ই জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও ক্ষোভ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “৪ জুন বাংলাদেশ সরকারের এনার্জি রেগুলেটরি কমিশন গ্যাসের মূল্য ২২.৭৮% বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা করে জানিয়েছে যে, এক চুলা ব্যবহারকারী গ্রাহকদের গ্যাসের মূল্য বাবদ ৯৫০ টাকার পরিবর্তে ৯৯০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৯৭৫ টাকার পরিবর্তে ১০৮০ টাকা পরিশোধ করতে হবে। প্রি-পেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে ১২ দশমিক ৬০ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দর ঘনমিটার প্রতি ৪ দশমিক ৪৫ টাকা থেকে বাড়িয়ে ১৬ টাকা করা হয়েছে। সার উৎপাদনে ২৫৯ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ, বিদ্যুতে ১২ শতাংশ, ক্যাপটিভে ১৫ দশমিক ৫ শতাংশ দাম বাড়ানো হয়েছে। গড়ে। এ নিয়ে বর্তমান সরকারের আমলে গত ১৩ বছরে গ্যাসের দাম বাড়ল ৮ বার। গ্যাসের মূল্য বৃদ্ধির এ সিদ্ধান্ত সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক, অবাস্তব ও জনস্বার্থ বিরোধী। আমরা সিলেট মহানগর বিএনপি’র পক্ষ থেকে এ অন্যায় সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, সরকার চরম ব্যর্থতা ও বিশৃঙ্খলার মধ্যে দিয়ে দেশ পরিচালনা করছে। তাদের লুটপাঠ, দূর্নীতি ও ব্যর্থতার দ্বায়ভার সামাল দিতে গিয়ে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহ সকল দ্রব্যের উপর বার বার মূল্য বৃদ্ধি করছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain