শিরোনাম :
সিলেটসহ সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর হামলায় গোয়াইনঘাট প্রেসক্লাবের তীব্র নিন্দা স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটের প্রবাসীর মৃত্যু ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্যসামগ্রী বিতরণ আটক অবস্থায় কাউকে নির্যাতনের অধিকার পুলিশের নেই ওসমানী মেডিকেলে দুই সাংবাদিকের উপর হামলায় গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নিন্দা শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা সিলেটে রায়হান হত্যা: এসআই আকবরের মৃত্যুদন্ড, দুজনের যাবজ্জীবন, ৩ জনের ৭ বছরের জেল বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন সিলেটে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ২ কর্মী আটক

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : ৮ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিপো পরিচালনার সঙ্গে জড়িত ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল মঙ্গলবার ১২টার পর সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিকী বাদী হয়ে এ মামলা করেন।

তবে মামলায় ডিপোর মালিক চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা মুজিবুর রহমানকে আসামি করা হয়নি এবং তদন্তের স্বার্থে আসামিদের নাম জানায়নি পুলিশ।

আজ বুধবার চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম আমাদের সময়কে জানান, গতকাল রাতে বিএম ডিপোর ঘটনায় এমটি মামলা রুজু করেছে পুলিশ। মামলায় ডিপো পরিচালনার সঙ্গে জড়িত ৮ কর্মকর্তাকে আসামী করা হয়েছে।

মালিকপক্ষকে আসামী না করার বিষয়ে তিনি বলেন, নীতিমালা ও অন্যান্য বিষয় পর্যালোচনা করে তদন্তে মালিকপক্ষের গাফিলতি বা আইনের ব্যত্যয় প্রমাণিত হলে মালিকের নাম অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, গত শনিবার রাত ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোর একটি কনটেইনারে আগুনের সূত্রপাত ঘটে। তার দেড় ঘণ্টা পর রাত সাড়ে ১১টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ শতাধিক মানুষ। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের সদস্য ৯ জন এবং নিখোঁজ ৩ জন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain