শিরোনাম :
সৌদির সড়কে ঝরল সিলেট কুলাউড়ার রুবেলের প্রাণ দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাবেক ছাত্রদল নেতা কাওছারের পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেট তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে ১৯ নং ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরষ্কার প্রদানকালে খন্দকার মুক্তাদির তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ও পিকআপের সংঘর্ষে চালক নিহত,আহত অন্তত ৮ জন শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

সিলেটে তৃতীয় দিনের ধর্মঘটে মানুষের চরম ভোগান্তি

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪১৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ডিজেলের বাড়তি দাম প্রত্যাহার বা ভাড়া বাড়ানোর দাবিতে টানা তৃতীয় দিন রোববারও অব্যাহত রয়েছে সড়ক পরিবহণ মালিক ও শ্রমিকদের ধর্মঘট। তৃতীয় দিনের ধর্মঘটে সিলেটে গণপরিবহন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে সিলেটে চলছে শুধু ট্রেন ও সীমিত আকারে বিআরটিসির বাস।

গণপরিবহণ না পেয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হয়েছেন তারা। গুনতে হয়েছে কয়েকগুণ বেশি ভাড়া। রোববার সরকারি-বেসরকারি অফিস আদালত খোলা থাকায় আরও বেশী ভোগান্তি পোহাতে হয় সাধিারণ মানুষকে। এদিকে রোববার (৭ নভেম্বর) সকালে কদমতলী ও কুমারগাঁও বাসস্ট্যান্ড, সিলেট-জকিগঞ্জ সড়ক ও তামাবিল সড়ক ঘুরে যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা যায়। জরুরি প্রয়োজনে অনেকেই বিকল্প হিসেবে ব্যবহার করছেন সিএনজি, মাইক্রোবাস, প্রাইভেট কার ও ভাড়ায় চালিত মোটরবাইকসহ অন্যান্য ছোট পরিবহন। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে দক্ষিণ সুরমা কদমতলী বাসস্ট্যান্ড ও কুমারগাঁও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকলে মানুষের ভোগান্তির তীব্রতা আরও বাড়বে— এমন আশঙ্কা চাকরিজীবীদের।

সিলেট জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম জানান, রবিবার সকাল ১১টায় আমাদের সংগঠনের বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে সার্বিক বিষয়ে আমাদের জানানো হবে।

তিনি বলেন, করোনাভাইরাস ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। যখন ব্যবসাটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে তখনই জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে। সিলেটে তৃতীয় দিনের ধর্মঘটে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়া শ্রমিকরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain