শিরোনাম :
জামালপুরে কালবৈশাখীর তাণ্ডব, গাছচাপায় মা ও ২ মেয়ের মৃত্যু উলশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম-আহ্বায়ক বিদ্যুৎ রঞ্জন দাস সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি-‘সিলটি পাঞ্চায়িত’ এর সংবাদ সম্মেলন সিটি মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও ক্রেষ্ট এবং অর্থ প্রদান নিত্যপ্রয়োজনীয় পণ্য অতিরিক্ত মজুদ করা যাবে না, সিলেটের ব্যবসায়ীদের বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের মূল্য বাড়ায় পণ্যমূল্য কেজি প্রতি ৩০ পয়সা বাড়তে পারে: বাণিজ্যমন্ত্রী সিলেটে ৩২ ঘন্টায় পুলিশের অভিযানে ৯০ জনকে গ্রেপ্তার

বানভাসী মানুষদের মধ্যে প্রয়োজনীয় বরাদ্ধ দিতে হবে: বাসদ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৯৪ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বন্যার্তদের মধ্যে বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৫ জুন) চাল, ডাল, আলু, পিঁয়াজ, চিড়া, মুড়ি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নগদ অর্থ ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

টানা ৯ম দিনে দুপুর ১২টায় সদর উপজেলার টুকেরবাজার, বাগেরপারে সহস্রাধিক মানুষের মধ্যে রান্না করা খাবার ও বিকাল ৪টায় ১০নং ওয়ার্ডে চাল, ডাল, আলু, পিঁয়াজ, চিড়া, মুড়ি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, নগদ অর্থ বিতরণ করা হয়।

ত্রান বিতরণকালে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, বন্যা আক্রান্ত মানুষ বাড়ি-ঘর, আসবাবপত্র, গবাদি পশুসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সরকার বন্যার্তদের রক্ষায় চরম উদাসীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। খাবারের জন্য আশ্রয় কেন্দ্র ও কেন্দ্রের বাহিরের মানুষের উৎকণ্ঠা নিয়ে প্রতীক্ষার চিত্র গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। বন্যার্তদের রক্ষায় সরকারের প্রয়োজনীয় বরাদ্ধ নেই।

জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, মানুষের সংকটকালীন সময়ে সব সময় আমাদের দল মানুষের পাশে থাকে। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা ও ত্রাণ-পুনর্বাসনে দুর্নীতি-দলীয়করণ বন্ধের দাবি জানান।

ত্রাণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর আনোয়ার হোসেন, সালা উদ্দিন, মানিক মিয়া, উজ্জল আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain