শিরোনাম :
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র‌্যালী সম্মিলিত প্রচেষ্টায় সিলেটের অসমাপ্ত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সম্ভব: মন্ত্রী আরিফুল হক চৌধুরী সাত বছর পর ইতালি থেকে ফিরছিলেন দেশে, মাঝপথেই প্রাণ গেলো বড়লেখার ফখরুলের সিলেটে হাসপাতালে জনতার হাতে ২ নারী আটক, ৬ মাসের কারাদণ্ড গোয়াইনঘাটে ভারতীয় মদসহ আটক ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে গেল শিক্ষার্থীরা, এবার নতুন ৬ দাবি ২ মাসেই উঠে গেল ৮৭ লাখ টাকার সড়ক, গোয়াইনঘাটে নিম্নমানের কাজের অভিযোগ কয়েস লোদীকে নাগরিক সংবর্ধনা শুক্রবার সিলেটে জামায়াত সমর্থিত ১৭ এডিশনাল পিপি-জিপি ও এপিপির পদত্যাগ এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

বাস মালিক-শ্রমিকদের সঙ্গে বৈঠকে বিআরটিএ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৪০৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে চলা ধর্মঘট প্রত্যাহার বা বাস ভাড়া বাড়াতে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

রোববার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার পর রাজধানীর মহাখালীতে অবস্থিত বিআরটিএর প্রধান কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, মূলত দাম বৃদ্ধি করা নিয়েই আলোচনা করা হচ্ছে। কিলোমিটার প্রতি মালিক-শ্রমিকদের প্রস্তাবিত ভাড়ার যৌক্তিকতা, ক্যাবের মতামতসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।

বৈঠকে উপস্থিত রয়েছেন, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ, বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর প্রতিনিধিসহ আরও অনেকে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain