শিরোনাম :
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার উদ্যোগে মে দিবস উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের উদ্যোগে সিলেটে সর্বধর্মীয় সম্প্রীতি র‍্যালি এবং মাতৃ সম্মাননা সম্পন্ন কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে, এটি চলবে না: সিলেটে প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী সিলেটের চাঁদনীঘাটে যে প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের প্রচারে মশাল মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমান এর সিলেট পূণ্যভূমিতে আগমন উপলক্ষে মহানগর ছাত্রদল স্বাগত মিছিল সিলেটের ৪ জেলায় বন্যার শঙ্কা পরিবহনে সিলেটে বাড়েনি ‘লোকাল বাস’ ভাড়া, বেড়েছে দূরপাল্লার সিলেট মহানগর তাঁতীদলের শোক সভা ও দোয়া মাহফিল

ছাতকে মহিলা দল কের্নদ্রীয় কমিটির নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ১৮৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপির সরকার যখন ক্ষমতায় ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্যা কবলিত এলাকায় এসে অসহায় মানুষের মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং তাদের কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছেন ও খোজখবর নিয়েছেন। বন্যার্ত এলাকায় না গিয়ে ঢাকায় বসে ত্রাণ দিয়ে ছবি তুলছে। বন্যা মোকাবিলায় ব্যর্থ হয়ে এখন মন্ত্রীরা ভাঁওতাবাজি কথা বলছেন। শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি। বিএনপির নেতাকর্মীরা মানুষের সুখে দুখে পাশে দাড়াচ্ছে এবং সব সময় পাশে থাকবে। বিএনপি আন্দোলন করে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির ৩২ লাখ নেতাকর্মীদের ওপর মামলা দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকার ধানমন্ডি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ত্রাণ বিতরণ করেন।
তিরি আরও বলেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পক্ষে দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় বানভাসী মানুষের পাশে এসে খোজখবর নিচ্ছি এবং তাদেরকে আর্থিক সহযোগীত করে যাচ্ছি। যখন মানুষের প্রাকৃতিক দুর্যোগ আসে তখনই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেই। শহীদ জিয়ার আদর্শকে লালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল বুধবার বাংলাদেশ জাতীতাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সুনামগঞ্জের ছাতক পৌরসভায় বাগবড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বানভাসি অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চেয়ারপার্সনের উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানী, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাখায়াত হাসান জীবন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রহমান চৌধুরী মিজান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, নেওয়াজ হালিমা আরলী, যুগ্ম সাধারণ হেলেন জেরিন খান, শাম্মি আক্তার, নায়েবা ইউসুফ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain