শিরোনাম :
ভাতালিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে কয়েস লোদীর অর্থ সহায়তা সিলেটে নগরে পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় আটক শতাধিক এতিম শিশুদের নিয়ে ইফতার করলো ‘শান্তিগঞ্জ সমিতি সিলেট’ জ্বালানী তেল পাচাররোধে সিলেট সীমান্তে বিজিবির কড়া নজরদারি সিলেটে ডিজেলের ‘সঙ্কট’, ফুরিয়ে আসছে পেট্রোল-অকটেনও সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন সিলেট আঞ্চলিক শাখার সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পবিত্র রমজান মাস উপলক্ষে মদিনা মাকের্ট এলাকায় কুরআন শরীফ ,তাসবীহ,খাদ্যসামগ্রী ও ইফতার বিতরণ জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা সিলেট মহানগরের ইফতার মাহফিলে- মাওলানা হাবিববুর রহমান পথচারীদের মাঝে নকশী বাংলা ফাউন্ডেশনের ইফতার বিতরণ

সিলেট শাহী ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ২১৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর প্রধান ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে শাহী ঈদগাহ মাঠে। রোববার (১০ জুলাই) সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে নামাজের আগে বয়ান পেশ করেন সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আবু হোরায়রা। পরে তিনি নামাজের ইমামতি করেন।

শাহী ঈদগাহ মাঠে ঈদের জামাত আদায় করেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের প্রায় লাখো মুসলমান সেখানে ঈদের নামাজ আদায় করেন।

ঈদুল আযহার দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করেন মাওলানা মো. আবু হোরায়রা। ঈদ জামাতে প্রবেশের মুখে র‌্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তীক্ষ্ম নজরদারি ছিল।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain