শিরোনাম :
প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট মহানগর বিএনপির কর্মসূচিতে খন্দকার মুক্তাদির আট বছর পর ওসমানীতে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু সিলেট মহানগর বিএনপির কার্যালয় উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৩৪নং ওয়ার্ডের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত মবের অপসংস্কৃতি রোধে সরকার সজাগ রয়েছে: সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

স্বামী হত্যার দায়ে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্জীবন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪২৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের পলাশ হোসেনকে হত্যার দায়ে পরকীয়া প্রেমিকসহ স্ত্রীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নওগাঁর বদলগাছীর শমাপুর গ্রামের শফিউর রহমানের মেয়ে সনি খাতুন (২৯) ও তার পরকীয়া প্রেমিক জেলার পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাবলু মণ্ডলের ছেলে রনি হোসেন (২৬)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১১ মার্চ সকালে পাঁচবিবি উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ির সামনের পুকুর থেকে গলায় রশি দেওয়া অবস্থায় আবু বক্কর সিদ্দিকের ছেলে পলাশ হোসেনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় স্ত্রী সনি খাতুন ও তার প্রেমিক রনি হোসেনকে আসামি করা হয়।

মামলার তদন্ত চলাকালে আসামি সনি খাতুন স্বেচ্ছায় আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি উল্লেখ করেন, উপজেলার পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের একটি খামার বাড়িতে চাকুরির সুবাদে রনি হোসেনের সঙ্গে পরিচয় হয় সনি খাতুনের। পরে তারা পরকীয়ায় জড়িয়ে পড়েন। তার স্বামী পলাশ হোসেন তাকে ও তার প্রেমিক রনি হোসেনকে নিয়ে সন্দেহ করতেন। সেই জন্য তারা দুজনেই নিজ ঘরে খাবারের সাথে ঘুমের ট্যাবলেট খাওয়ান। এরপর স্বামী ঘুমিয়ে পড়লে সে ও তার পরকীয়ার প্রেমিক শ্বাসরোধ করে হত্যা করে পুকুরে ফেলে দেয়। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন।

এ বিষয়ে জয়পুরহাট জেলা দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি এ্যাড. নৃপেন্দ্রনাথ মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain