শিরোনাম :
সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন সিলেটে বিভাগীয় বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন গোয়াইনঘাটে ৯ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

সিলেটে তাপমাত্রা প্রায় ৩৯ ডিগ্রি

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটে বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শুক্রবার (১৫ জুলাই) থেকে সিলেটে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী ১৭ জুলাই থেকে এ অঞ্চলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

সিলেটের আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী বলেন, বৃহস্পতিবার সিলেটে বিকালে তাপমাত্রা ৩৮.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে ২০১৪ সালের ২৪ এপ্রিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিলো- যা সিলেটের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিলো।

তিনি জানান, শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে। আর আগামী ১৭ জুলাই থেকে সিলেট শহরে ও ১৮ জুলাই থেকে বিভাগের বিভিন্ন জায়গা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটের কোথাও বৃষ্টিপাত হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় সিলেটের বিভিন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্র-বৃষ্টি সহ বিভিন্ন এলাকার অনেক জায়গায় মাঝারি ভারী বর্ষণ হতে পারে।

 

এছাড়া সিলেটে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় সিলেটে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা দাঁড়ায় ৪৯ শতাংশে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain