শিরোনাম :
সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু ফ্যামিলি কার্ড কর্মসূচি সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ‎

গোয়াইনঘাটে যুবককে গলা কেটে হত্যার ঘটনায় লুৎফুরসহ গ্রেফতার ১২

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ২১৬ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট নিউজ ডেস্ক :: সিলেটের গোয়ানইঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসীরা শুক্রবার (১৫ জুলাই) রাত আটটার দিকে আব্দুল কাদির নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে। পরে সন্ত্রাসীরা নিহত আব্দুল কাদিরের বসতঘরেও অগ্নিসংযোগ করে করেছে।

 

এ ঘটনায় নারীসহ আরো অন্তত ৭-৮ জন আহত হয়েছেন। নিহত কাদির উপজেলার গোয়াইনঘাট সদর ইউনিয়নের দক্ষিণ লাবু গ্রামের আব্দুল খালিকের ছেলে।

তাৎক্ষণিক ঘটনা শুনার পর সিলেট জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।

পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ও বসতঘরে আগুন দেওয়ার প্রধান আসামি লুৎফুরসহ ১২ জন আসামিকে আটক করে এবং অপরাধের সাথে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তারকৃতরা হলেন- গোয়াইনঘাট থানার লাবু গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীন, হাসান রেজা ছেলে লুৎফুর, আবুল খায়েরের ছেলে বেলায়েত হোসেন, সোনা মিয়ার ছেলে কাজী কামাল, আব্দুর রহমানের ছেলে আব্দুন নুর, কুতুব উদ্দিনের ছেলে জসীম উদ্দিন (২২),আব্দুস সোবাহানের ছেলে হাবিবুল্লাহ মিসবাহ (২৫), আব্দুস সালামের ছেলে অলিউল্লাহ (১৫), আব্বাস উদ্দিনের ছেলে আলী হোসেন ও আলম হোসেন।

 

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া মুখপাত্র মো. লুৎফর রহমান বলেন, গোয়াইনঘাটের ঘটনা সাথে জড়িত এখন পর্যন্ত ১২ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain