শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন শরীয়াহ বিরোধী রায় বাতিলের দাবিতে সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল প্রাথমিক শিক্ষায় বেসরকারি স্কুলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে–এমপি এমরান আহমদ চৌধুরী সিলেটে পৃথক অভিযানে ‘ডাকাত’ ও ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদ-এর অভিষেক সম্পন্ন পরিবেশ রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বৃক্ষরোপণ সিলেট মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ইউনিটি ট্রাভেলস গ্রুপ-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর নির্দেশ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৪ জুলাই, ২০২২
  • ২৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অফিসে জ্বালানি এবং বিদ্যুৎ ব্যয় কমানোসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। নির্দেশনায় ২৫ শতাংশ বিদ্যুৎ ব্যয় ও ২০ শতাংশ জ্বালানি খরচ কমাতে বলা হয়েছে। রোববার মাউশির উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) অধ্যাপক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে চলমান পরিস্থিতি বিবেচনায় মাউশির অধীনস্থ সব অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয় করতে হবে। সে লক্ষ্যে নতুন করে পাঁচ দফা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে, মাউশি ও তার অধীনস্থ সব অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমাতে হবে। প্রতিষ্ঠান প্রধানরা বিষয়টি নিশ্চিত করবেন। এ-সংক্রান্ত একটি সাশ্রয়ী প্রতিবেদন প্রতি মাসের ৩ তারিখের মধ্যে এ অধিদফতরের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন উইংয়ে পাঠাতে হবে। শিক্ষক-কর্মকর্তার গাড়ির জ্বালানি সংক্রান্ত মাসিক প্রাপ্যতা থেকে ২০ শতাংশ হ্রাস করতে হবে। যেসব সভা-অনুষ্ঠান অনলাইনে করা সম্ভব সেসব অনুষ্ঠান সশরীরে আয়োজন পরিহার করতে হবে। যেসব কর্মকর্তার রুমে এসি রয়েছে সেসব এসি ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালাতে হবে। এছাড়া উল্লেখিত নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার সঠিকভাবে করা হচ্ছে কি না তা তদারকি করার জন্য প্রত্যেক অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং টিম গঠন করতে হবে। যেসব সভা-অনুষ্ঠান অনলাইনে করা সম্ভব সেসব অনুষ্ঠান সশরীরে আয়োজন পরিহার করতে হবে

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain