শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

জনগণের টাকা লুটতেই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার- রুহুল কবির রিজভী

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিশিরাতের ভোট ডাকাতির সরকার হঠাৎ মধ্যরাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে আবারও প্রমাণ করেছে তারা জুলুমবাজ ও গণদুশমন। শুধুমাত্র জনগণের টাকা লুট করতেই জ্বলানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ব বাজারে জ্বালানির দাম কমেছে। পেট্রল ও অকটেন আমাদের আমদানি করতে হয় না। তারপরও জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিষ্পেষিত মানুষের রক্ত চোষা ছাড়া আর কিছুই না।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাবের) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে রিজভী এ কথা বলেন। এ সময় তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর দাবি জানান।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘সরকারের সময় ফুরিয়ে এসেছে। তাদের পতন আসন্ন। এ ঘটনা আঁচ করতে পেরে তারা মরিয়া হয়ে উঠেছে। তারা জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। শুধু জ্বলানি তেলের দাম বৃদ্ধি নয়, গতকাল এক প্রতিমন্ত্রী বলেছেন গ্যাস-বিদ্যুতের দামও বাড়বে। দ্রব্যমূল্য বাড়বে। সুতরাং এ সরকারকে অচিরেই বিদায় না করতে পারলে দেশের মানুষকে রক্ষা করা যাবে না।’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. আব্দুস সালাম, ড্যাবের সিনিয়র সহ-সভাপতি ডা. এম এ সেলিম, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. এরফান, ডা. আদনান, ডেন্টিস্ট জাহিদুল কবির জাহিদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain