শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

দক্ষিণ সুরমায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাট-আহত-২

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৭৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট দক্ষিণ সুরমা এলাকায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত (৫ আগষ্ট) দুপুরে দক্ষিণ সুরমা পশ্চিম লাউয়াই রায়ের গ্রামে এ ঘটনা ঘটে। এতে মহিলাসহ ২ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে ফরিক মিয়া (৪১),পিতা মৃত্য আব্দুল খালিক, ফাহমিনা বেগম(২১) স্বামী ফয়জুল ইসলাম,সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুরমা পশ্চিম লাউয়াই রায় গ্রামে নিজ পুকুরে মাছ ধরার সময় পার্শ্ববর্তী রফিক মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। পরে ওই গ্রামের মৃত্যু সিদ্দেক মিয়ার ছেলে রফিক মিয়ার নেতৃত্বে শফিক মিয়া (৪৫),মুহিদ (৩৮), দুলালসহ ৮/১০ জনের একদল এক সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটায়।

দক্ষিণ সুরমা পশ্চিম লাউয়াই রায় গ্রামে ফরিদ মিয়া ও বাবলা মিয়ার বাড়ী ঘর হামলা, ভাংচুর ও লুটপাট করে বলে অভিযোগ উঠেছে। এ হামলায় এক মহিলাসহ ২জন আহত হয়েছেন বলে জানান স্থানীয়রা।

এসময় ফরিদ মিয়া জানান, আমরা ছোট ভাই বাবলা ও ফয়জুল গতকাল আমাদের নিজ পুকুরের মাছ ধরতে সময় রফিক মিয়া এসে বাধা প্রদান করেন। কিন্তুক এই পুকুরের রফিক মিয়ার কোন দাবী নাই। তারপরে কেন তিনি বাধা প্রদান করেন। এই বিষয় জানতে চাইলে, ক্ষিপ্তহয়ে রফিক মিয়া দলবল নিয়া আমাদের উপর হামলা চালায়। তিনি বলেন আমাদের বাড়ী ঘরে দেশীঅন্ত্র নিয়ে ভাংচুর লুটপাট করে পালিয়ে যায়।

এ বিষয় দক্ষিণ সুরমা মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আহতদের স্বজন ফরিদ মিয়া।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain