শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি অমানবিক ও নজিরবিহীন বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। তিনি এ মূল্যবৃদ্ধিকে জনগণের জন্য মরার উপর খরার গা বলেও অভিহিত করেন। সরকার দুর্নীতি করতে করতে দেশকে একেবারে দেউলিয়া করে ছাড়ছে। সরকারের এই অপরাধের খেসারত এখন জনগণের কাঁধের উপর চাপিয়ে দিচ্ছে। সরকার এখন জনগণের উপর অমানবিক আচরণ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

 

মঙ্গলবার (৯ আগষ্ট ) বাদ জোহর  জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট কোর্ট পয়েন্ট থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান।

 

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পরবর্তী সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ আমীর উদ্দীন,আলহাজ্ব ফজলুল হক, মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মুফতি ফয়জুল হাসান চৌধুরী, নগর সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব মাইদুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় উপ সম্পাদক মুহাম্মদ আবু তাহের মিসবাহ, জেলা সাধারণ সম্পাদক শামীম আহমদ, নগর সাধারণ সম্পাদক সাব্বির আহমদ তপু প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain