শিরোনাম :
সারওয়ার ‘চোখ খুলে দিয়েছেন’, মাজারের স্বচ্ছতা ‘নিশ্চিত করবো’: মন্ত্রী আরিফুল হক সিলেট জেলা ও মহানগর যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ মোটরযানের মালিকানা পরিবর্তনে বিআরটিএর নির্দেশনা রাজনৈতিক ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে বড়লেখায় যুবদলের বিক্ষোভ ডিপিপি উপস্থাপন ও কনসালটেশন কর্মশালায় খন্দকার মুক্তাদির সিলেট শাহজালাল মাজারের দানবাক্সের টাকা কার কাছে থাকবে? আগে কোথায় যেতো? পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক শামসুজ্জামান জামানকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা নগর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান মনোনীত হওয়ার কয়েছ লোদীকে সংবর্ধনা হাইতির বিপক্ষে ৩ গোলের জয়ে সি গ্রুপের শীর্ষে ব্রাজিল সাবেক ছাত্রনেতা জুনেদ আহমেদকে সিলেট বিমানবন্দরে সংবর্ধনা

দুবাই নিয়ে বন্দি করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ২২৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেটের গোলাপগঞ্জে মানবপাচার দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে সিলেট এসএমপির এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীর নাম জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজ (৩৫)। সে সিলেট এসএমপির এয়ারপোর্ট থানাস্থ তরঙ্গ ৩/১, মজুমদারী এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের নিমাদল গ্রামের গেদা মিয়ার পুত্র দেলোয়ার হোসেনকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে বাদীর কাছ থেকে ৯ লক্ষ টাকার চুক্তি করে। চুক্তির পর ভিকটিম দেলোয়ার ৬ লক্ষ টাকা পরিশোধ করেন।

পরবর্তীতে পাচারকারীরা দেলোয়ারকে ভারত হয়ে অবৈধ পথে দুবাই নিয়ে যাওয়ার পর সেখানে বন্দি করে রাখে। এরপর তার পরিবারের কাছে এই সংঘবদ্ধ চক্রটি আরও ১০ লক্ষ টাকা নগদ মুক্তিপন দাবি করে।

এই ঘটনায় ভিকটিমের স্ত্রী থানায় একটি মামলা (মামলা নং ২৫, তারিখ ২৪/০৮/২২ইং) দায়ের করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহরম আলীর নেতৃত্বে বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম এসএমপির এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামী জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আজকে (শুক্রবার) আদালতে প্রেরন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain