শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

পচে যাওয়া ২০০ টন পেঁয়াজ ফেলে দিলো টিসিবি

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: দুর্মূল্যের বাজারে পচে যাওয়ায় চট্টগ্রামে ২০০ টন পেঁয়াজ ফেলে দিয়েছে টিসিবি। এই বিপুল পরিমাণ পেঁয়াজ তুরস্ক থেকে আমদানি করা হয়েছিল। কিন্তু বন্দর থেকে খালাস হতে দেরি হওয়ায় পেঁয়াজ পচে গেছে। এসব পেঁয়াজ খাবার উপযোগী নয়। যার সবগুলোই নষ্ট।
নগরীর ইপিজেড এলাকায় সংস্থাটির কার্যালয়ের পাশেই পড়ে আছে নষ্ট পেঁয়াজগুলো। যা বাছাই করে কুড়িয়ে নিচ্ছেন অনেকে। যতটুকু খাওয়ার উপযোগী পাওয়া যায় সে আশায়।
গত কয়েকদিন ধরে পচা পেঁয়াজের দুর্গন্ধে অতিষ্ঠ আশেপাশের বাসিন্দারা। অসুস্থ হয়ে পড়ছে ছোট শিশুরা। তাই পচে যাওয়া পেঁয়াজ অন্যত্র সরিয়ে নেয়ার দাবি স্থানীয়দের।
টিসিবি জানিয়েছে, এক মাস আগে তুরষ্ক থেকে আমদানি করা হয় এসব পেঁয়াজ। সময় মতো শিপিং ডকুমেন্ট না পাওয়ায় তা খালাস করতে দেরি হয়ে যায়। যার কারণে ১১ লট পেঁয়াজের ২০০ টনই নষ্ট হয়ে গেছে। যার সম্পূর্ণ দায় তুরষ্কের সরবরাহকারী প্রতিষ্ঠানের বলে জানিয়েছেন টিসিবির আঞ্চলিক প্রধান।
এ বিষয়ে টিসিবির আঞ্চলিক প্রধান জামাল উদ্দিন ভূঞা বলেন, চট্টগ্রাম বন্দরে ১ থেকে ২ তারিখে এসেছে পেঁয়াজগুলো। সিপিং ডকুমেন্ট ঠিক সময়ে না পাওয়ার কারণে পেঁয়াজগুলো পচে গেছে। প্রায় এক মাস আগে বন্দরে এসেছে পেঁয়াজগুলো। যেহেতু এটা খালাস করতে হবে সেহেতু আমরা এটা দেখার জন্য খালাস করে নিয়ে এসেছি।
বিপুল পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ায় মজুতে টান পড়েছে টিসিবির। যার প্রভাব পড়েছে খোলাবাজারে বিক্রিতেও।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain