শিরোনাম :
নতুন সংসারের স্বপ্ন থামল বিদ্যুৎস্পৃষ্টে, ছেলের মৃত্যুর পর বাবাও চলে গেলেন সিলেট আদালতে হাসিখুশি আওয়ামী লীগ নেতা পল্লব, কারাগারে প্রেরণ সিএনজি শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মদিনা মার্কেট মানববন্ধন সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোন নিহত মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া কমলগঞ্জে বিএসএফের পুশইন করা দুই নারীসহ ৩ বাংলাদেশি আটক শান্তিগঞ্জ সমিতি সিলেট এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শাহজালাল উপশহর হাই স্কুলে এসএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে তৈয়মুন নেছা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপভোগ করলো তারাপুরের চা শ্রমিকরা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট বিভাগের চা শ্রমিকদের সঙ্গে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলাসহ চটগ্রাম বিভাগের চা বাগানগুলোর শ্রমিকদের সাথে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে মতবিনিময় শুরু করেন। এসময় তারাপুর চা-বাগানের শ্রমিকরা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তীর আয়োজনে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী তারাপুর চা-বাগানের দূর্গা মন্ডপে একত্রিত হয়ে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স উপভোগ করেন। প্রধানমন্ত্রী চা শ্রমিকদের শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন।

মতবিনিময়ের শুরুতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের সঞ্চলনায় ভার্চুয়াল সভায় শেখ হাসিনা চা শ্রমিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এসময় প্রধানমন্ত্রী চা শ্রমিকদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ করে বলেন, আমার বাবা চা বোর্ডের প্রথম চেয়ারম্যান ছিলেন। তৎকালীন সময়ে চা শ্রমিকদের স্বার্থ চিন্তা করে তাদের জন্য যা যা করা দরকার সব করেছেন। তাঁর মতো আমিও আপনাদের জন্য যা যা করা দরকার সব করবো। চা শ্রমিকদের উন্নয়নে সব করতে প্রস্তুত রয়েছে সরকার।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain