শিরোনাম :
জাফলং ইসিএ এলাকায় অভিযান: ১০টি ড্রেজার, ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস সিলেটে মহিলা দলের র‌্যালী স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত ২৫নং ওয়ার্ড জামায়াতের দাওয়াতি সভা সম্পন্ন রাষ্ট্রপতির সিলেট সফর: সংশ্লিষ্টদের যে নির্দেশনা দিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেট ওসমানী হাসপাতাল: চিকিৎসকদের সময়ানুবর্তিতার নোটিশ দিয়ে আলোচিত পরিচালককে বদলি সিলেট আসছেন আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর হবিগঞ্জে একসঙ্গে চার শিশু নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়ম-দুর্নীতি ও রোগী হয়রানির প্রতিবাদে বিক্ষোভ নিখোঁজ সুমা বেগম এর সন্ধান চেয়ে স্বামী জালালাবাদ থানায় ডায়েরি

আজমির শরীফ পরিদর্শনে রাজস্থানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪০৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমীরে সুফি সাধক মইনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতের জন্য রাজস্থানের জয়পুরে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ ফ্লাইট সকাল ৯টায় নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করে। সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাইটটি জয়পুর পৌঁছায়।
প্রধানমন্ত্রী জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাজস্থান রাজ্য সরকারের শিক্ষামন্ত্রী বুলাকি দাস কাল্লা।
এসময় একটি সাংস্কৃতিক দল রাজস্থানের ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানায়। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের উৎসাহ দেন।

জয়পুর থেকে আজমীর শহরে যাবেন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। সেখানে খাজা গরীবে নেওয়াজ খ্যাত সুফি সাধক মইনুদ্দিন চিশতি দরগাহ শরীফ পরিদর্শন করবেন তিনি।
এ দরগাহ পরিদর্শনের মাধ্যমেই প্রধানমন্ত্রী তার চারদিনের ভারত সফর শেষ করবেন এবং ঢাকায় ফিরে আসবেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain